Railway Bangladesh Ticket Booking

Railway Bangladesh Ticket Book করতে চাচ্ছেন? অনলাইনে Railways BD এর টিকেট বুকিং করতে হলে টিকেটের দাম, বুকিং করার নিয়ম, শিডিউল সহ বেশ কিছু তথ্য জানা থাকতে হবে। আর এসব তথ্য জানতে পারবেন এখানে।

Railway Bangladesh Ticket Pricing

বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করার সময় অনলাইনে পেমেন্ট করতে হয়। তাই, অনেকেই টিকেট বুকিং করার পূর্বেই টিকেটের দাম সম্পর্কে জানতে ইচ্ছুক থাকেন। তবে, রেলওয়ে টিকেটের দাম সাধারণত দূরত্ব এবং ট্রেনের ক্লাস এর উপর নির্ভর করে থাকে।

অর্থাৎ, অল্প দূরত্বেও AC Class টিকেটের দাম Economy Class টিকেটের দামের চেয়ে অধিক হবে। অনলাইনে টিকেট বুকিং করার সময় কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান এবং কোন ক্লাষের টিকেট কিনতে চান সেটি সিলেক্ট করলে টিকেটের দাম দেখতে পারবেন।

স্টেশন থেকে টিকেট কেনার সময় টিকেট কাউন্টারের পাশেই টিকেটের দাম দেখতে পারবেন। নিচে টিকেটের দামের একটি তালিকা দেয়া হয়েছে –

  • Economy Class: মাত্র ৪০ টাকা থেকে শুরু করে দূরত্বের উপর নির্ভর করে দাম নির্ধারিত হবে।
  • AC Class: মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ২,৫০০ টাকা অব্দি দাম, যা দূরত্বের উপর নির্ভর করে নির্ধারিত হবে।

Railway Ticket Discount

বাচ্চাদের জন্য Railways Bangladesh এর পক্ষ থেকে ডিস্কাউন্ট রয়েছে। আপনি যদি Standing Ticket ক্রয় করেন, তবে বাচ্চার জন্য আলাদা করে কোনো টিকেট কিনতে হবেনা। এছাড়া, Bangladesh Railway এর স্টাফরা টিকেট ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে ফ্রিতেই যাতায়াত করতে পারবেন।

শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বাংলাদেশ রেলওয়েতে বিনা টিকেটে ভ্রমণ করতে পারবেন।

Railway Ticket Policy

বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করার ক্ষেত্রে ভ্রমণের সর্বোচ্চ ১০ দিন পূর্বে টিকেট বুক করতে পারবেন। তাই, ঈদ, পূজা কিংবা বিভিন্ন পিক সিজনে সময়ের পূর্বেই টিকেট বুক করার চেষ্টা করা উচিত। নয়তো টিকেট বুক করতে ব্যর্থ হতে পারেন।

যে ট্রেনের টিকেট বুক করেছেন, সেটি গন্তব্যের জন্য স্টেশন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পূর্বে যদি বুক করা টিকেট বাতিল করে দেন, তাহলে Bangladesh Railway Ticketing Policy অনুযায়ী পার্শিয়াল রিফান্ড পেতে পারেন। যা সাধারণত টিকেট বুক করার সময় ব্যবহার করা পদ্ধতির উপর নির্ভর করবে।

টিকেট বুকিং করার পর যাত্রা শুরু করার সময় অবশ্যই যে ব্যক্তির নামে টিকেট বুক করা হয়েছে, তার ভোটার আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। বিশেষ করে e-Ticket বুকিং করার পর সেটি ব্যবহার করে যাত্রা শুরু করার সময় আইডি কার্ড প্রয়োজন হবে।

Bangladesh Railway Online Ticket Booking

সরাসরি রেলওয়ে স্টেশন থেকে টিকেট ক্রয় করার পাশাপাশি আপনি চাইলে অনলাইনে টিকেট বুকিং করতে পারবেন। eticket.railway.gov.bd থেকে খুব সহজেই অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে টিকেট বুকিং করা যায়।

Railway Bangladesh থেকে মোট তিনটি পদ্ধতি অনুসরণ করে টিকেট বুকিং করতে পারবেন। এই পদ্ধতিগুলো নিম্নে বিস্তারিত দেখানো হয়েছে।

Railway Online Ticket

eticket.railway.gov.bd ওয়েবসাইট থেকে খুব সহজেই রেলওয়ে টিকেট বুকিং করা যায়। এজন্য, উক্ত ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। অতঃপর, From Station অপশনে যে রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করতে হবে।

To Station অপশনে যে স্টেশন অব্দি যেতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করতে হবে। অতঃপর, নিচের ক্যালেন্ডার অপশন থেকে তারিখ সিলেক্ট করতে হবে। Seat Class অপশনে কোন সিটের ট্রেন টিকেট বুকিং করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। অতঃপর, ট্রেন টিকেট সার্চ করলেই উক্ত দিনের জন্য টিকেট অ্যাভেইলেবল আছে কিনা এবং দাম কত তা দেখতে পারবেন।

এখানে থেকেই অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে টিকেট বুকিং করতে পারবেন এবং ই টিকেট সংগ্রহ করতে পারবেন। অথবা নিচের ধাপগুলো অনুসরণ করে আরও সহজেই Railway Online Ticket Booking করতে পারবেন।

ধাপ ১ – Bangladesh Railway Ticket Booking এখানে ক্লিক করুন। একটি ফর্ম দেখতে পাবেন। এখানে From station লেখার নিচে যে স্টেশন থেকে ভ্রমণ করতে চাচ্ছেন, সেটির নাম লিখে স্টেশনটি দেখতে পাবেন। সেটি সিলেক্ট করতে হবে।

To station লেখার নিচে যে স্টেশন অব্দি যেতে চাচ্ছেন, সেটির নাম লিখতে হবে। তাহলে উক্ত স্টেশনের নাম দেখতে পাবেন। স্টেশনটি সিলেক্ট করতে হবে।

Rail Sheba Ticket Booking
Rail Sheba Ticket Booking

Date of Journey লেখার নিচে যে তারিখের জন্য Rail Ticket Booking করতে চাচ্ছেন, উক্ত তারিখটি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করুন বা তারিখটি লিখুন।

অতঃপর, Seat Class লেখার নিচে ড্রপ-ডাউন মেনু থেকে ট্রেনের যে সিটের টিকেট বুকিং করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করুন। সবশেষে Search Trains বাটনে ক্লিক করলে Bangladesh Railway এর অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।

Railway Bangladesh Online Ticket
Railway Bangladesh Online Ticket

ধাপ ২ – Rail Sheba ওয়েবসাইটে আপনার পূর্বের অ্যাকাউন্ট থাকলে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করুন। তাহলে, আপনার দেয়া তথ্য অনুযায়ী উক্ত তারিখে উক্ত সীট এর টিকেট অ্যাভেইলএবল আছে কিনা তা দেখতে পারবেন এবং টিকেটের দাম দেখতে পারবেন।

এখানে থেকেই টিকেট অনলাইনে বুক করতে পারবেন। এজন্য মোবাইল ব্যাংকিং মাধ্যম যেমন- বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

Rail Sheba App

বাংলাদেশ রেলওয়ে কর্তৃক তৈরিকৃত অ্যাপ ব্যবহার করে অনেক সহজেই ট্রেনের টিকেট বুকিং করা যায়। অ্যাপ ব্যবহার করে টিকেট বুকিং করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ – গুগল প্লে স্টোর থেকে Rail Sheba লিখে সার্চ করে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করুন। অতঃপর, অ্যাপটি ওপেন করুন।

অ্যাপ ওপেন হলে LOGIN বা REGISTER করতে বলবে। আপনার পূর্বের অ্যাকাউন্ট থাকলে LOGIN বাটনে ক্লিক করে অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে REGISTER বাটনে ক্লিক করে আপনার তথ্য দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

Train Ticket Booking
Train Ticket Booking

ধাপ ২ – অ্যাকাউন্টে লগইন হলে নিম্নোক্ত ছবির মতো ইন্টারফেস দেখতে পারবেন। এখানে, FROM Select Station লেখার উপর ক্লিক করে যে স্টেশন থেকে যাত্রা শুরু করতে চাচ্ছেন, সেটির নাম লিখে স্টেশনটি সিলেক্ট করুন।

TO Select Station লেখার উপর ক্লিক করে যে স্টেশন অব্দি যেতে চাচ্ছেন, সেটির নাম লিখে সার্চ করুন এবং স্টেশনটির নাম আসলে সেটি সিলেক্ট করুন।

CLASS Select Class লেখার উপর ক্লিক করে ট্রেনের কোন সিটের টিকেট বুকিং করতে চান সেটি সিলেক্ট করুন।

JOURNEY DATE Select Date লেখার উপর ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে। এখানে যে তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন, সেটি সিলেক্ট করুন। অতঃপর, SEARCH TRAINS বাটনে ক্লিক করুন।

Rail Ticket Booking
Rail Ticket Booking

ধাপ ৩ – উক্ত তারিখে যেসব ট্রেনের টিকেট বুকিং করতে পারবেন, সেগুলো দেখতে পারবেন। এখানে, প্রতিটি ট্রেনের কোন ক্লাসের সিট কতটি বাকি রয়েছে এবং সেগুলোর দাম দেখতে পারবেন। টিকেট বুকিং করার জন্য Book Now বাটনে ক্লিক করতে হবে। এছাড়া, ট্রেনটি উক্ত তারিখে কয়টার সময় ছাড়বে সেটিও দেখতে পারবেন।

Railway Ticket Booking
Railway Ticket Booking

ধাপ ৪ – Railways BD টিকেট বুকিং করার জন্য যে সিট এর টিকেট বুক করতে চান, সেটিতে Book Now বাটনে ক্লিক করুন। তাহলে, উক্ত ট্রেনের উক্ত ক্লাস এর যেসব সিট রয়েছে, সেগুলো দেখতে পারবেন। কোন সিটগুলো ফাঁকা রয়েছে এবং কোনগুলো বুকিং হয়ে গেছে সেটি দেখতে পারবেন। ফাঁকা সিট এ ক্লিক করে নিচের দিকে CONTINUE PURCHASE বাটনে ক্লিক করুন।

Bangladesh Railway Ticket Booking
Bangladesh Railway Ticket Booking

ধাপ ৫ – আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে। সেটি ফাঁকা ঘরে লিখুন এবং VERIFY বাটনে ক্লিক করুন। তাহলে সকল তথ্য দেখতে পারবেন। ADULT নাকি CHILD সেটি সিলেক্ট করুন এবং PROCEED বাটনে ক্লিক করুন।

Railway Bangladesh Ticket Booking
Railway Bangladesh Ticket Booking

ধাপ ৬ – নতুন একটি পেজে নিয়ে আসলে এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, TapTap, VISA, Mastercard, AMEX কিংবা DBBL NEXUS মাধ্যম সিলেক্ট করে নিচের দিকে PROCEES TO PAYMENT ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

Railway Bangladesh Ticket
Railway Bangladesh Ticket

পেমেন্ট সম্পন্ন হলে আপনার টিকেট বুকিং কনফার্ম হয়ে যাবে। এই পদ্ধতি অনুসরণ করে Rail Sheba অ্যাপ ব্যবহার করে খুব সহজেই অনলাইনে Bangladesh Railway Ticket Online Booking করতে পারবেন।

Railways BD একটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি ব্লগ ওয়েবসাইট যেখানে বাংলাদেশ রেলওয়ের সকল যাত্রীদের সুবিধার্থে টিকেট বুকিং করার নিয়ম, পেমেন্ট করার পদ্ধতি এবং ট্রেন জার্নিকে আরও সহজ করার জন্য গুরুত্বপূর্ণ তথ্য উপস্থান করা হয়ে থাকে।

আমাদের উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার সাথে শেয়ার করা। আমরা কোনো পেমেন্ট/পেমেন্ট তথ্য/ব্যক্তিগত তথ্য সংগ্রহ করিনা। তাই, নির্দ্বিধায় আমাদের ওয়েবসাইট ব্যবহার করে আপনার ট্রেন জার্নিকে আরও সহজ করে তুলতে পারবেন।

Railway Station Ticket

আপনার নিকটস্থ রেলওয়ে স্টেশনে গিয়ে কত তারিখে এবং কোন স্টেশন অব্দি যেতে চাচ্ছেন, সেটি জানিয়ে খুব সহজেই টিকেট কাউন্টার থেকে টিকেট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে, টিকেটের দাম এবং অন্যান্য তথ্য টিকেট কাউন্টারের পাশেই দেখতে পারবেন।

Types of Train Tickets

Bangladesh Railway তে বিভিন্ন ধরনের টিকেট পাওয়া যায়। অর্থাৎ, বিভিন্ন Seat Class এর টিকেট পাওয়া যায়। সিট এর ধরণ, সুবিধা, AC/Non AC এবং টাকার পরিমাণের উপর ভিত্তি করে এসব সিট বেঁছে নিতে পারেন। সিটগুলোর নাম দেখে যারা এগুলোর মানে বুঝতে পারেন না, তাদের জন্য নিম্নে এসব সিট এর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

Shulov

এটি ট্রেনের সবচেয়ে কম ভাড়ার আসন, যা সাধারণত লোকাল ট্রেনে থাকে। এখানে কোনো সিট নম্বর বা এসি থাকে না; ট্রেনে উঠে যেখানে খালি পাবেন, সেখানেই বসে পড়তে হবে।

Shovon

এটি আন্তঃনগর ট্রেনের কম খরচের সিট, তবে এখানে আপনার নামের পাশে সিট নম্বর নির্দিষ্ট থাকবে। সিটগুলো ফোম বা রেক্সিন দিয়ে মোড়ানো বেঞ্চের মতো হয়, যারা কম খরচে সিট নিশ্চিত করে যেতে চান তাদের জন্য এটি ভালো।

Shovon Chair

সাধারণ যাত্রীদের কাছে এটি সবচেয়ে জনপ্রিয় সিট, কারণ এখানে বেঞ্চের বদলে বাসের মতো আলাদা ও আরামদায়ক চেয়ার থাকে। কম বাজেটে দূরপাল্লার রাস্তায় আরামে যাওয়ার জন্য এটি একদম পারফেক্ট।

First Class Seat

এটি ট্রেনের ফার্স্ট ক্লাসের নন-এসি চেয়ার কোচ, যার সিটগুলো সাধারণ শোভন চেয়ারের চেয়ে বেশ বড় ও নরম হয়। যারা এসি পছন্দ করেন না, কিন্তু একটু নিরিবিলি ও শান্ত পরিবেশে আরাম করে যেতে চান, তারা এটি বেছে নিতে পারেন।

First Class Berth

এটি ট্রেনের নন-এসি কেবিন বা শুয়ে যাওয়ার সিট, যা রাতের জার্নির জন্য দারুণ। দিনের বেলা সাধারণ সিটের মতো বসে আর রাতের বেলা সিটটি টেনে বিছানা বানিয়ে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায়।

Snigdha

সহজ কথায় এটি হলো ট্রেনের এসি চেয়ার কোচ, যেখানে চমৎকার ঠাণ্ডা ও ধুলোবালিহীন পরিবেশ থাকে। লাক্সারি বাসের মতো আরামদায়ক সিটের এই কোচটি দিনের বেলা আরাম করে ভ্রমণের জন্য সবার প্রথম পছন্দ।

AC Seat

এটি হলো এসি কেবিনের ভেতরের সিট, যা সাধারণত দিনের বেলার ট্রিপে দেওয়া হয়। ঘুমানোর দরকার নেই কিন্তু এসি কেবিনের ভেতর প্রাইভেসি আর শান্ত পরিবেশ চান—এমন যাত্রীদের জন্য এটি উপযুক্ত।

AC Berth

এটি বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বিলাসবহুল এবং প্রিমিয়াম এসি কেবিন। এখানে ঘুমানোর জন্য নরম বিছানা-বালিশ দেওয়া হয় এবং ভেতর থেকে দরজা লক করা যায়, যা রাতের দূরপাল্লার যাত্রায় সর্বোচ্চ আরাম ও নিরাপত্তা দেয়।

সারকথা

Railway Bangladesh Online Ticket Booking করার পদ্ধতি দেখানো হয়েছে এখানে। Rail Sheba মোবাইল অ্যাপ এবং বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে অনলাইনে টিকেট বুক করতে হয়, তা ধাপে ধাপে দেখানো হয়েছে।

এটি একটি তথ্যমূলক ব্লগ ওয়েবসাইট। এখানে শুধুমাত্র ট্রেনের টিকেট ক্রয় করার পদ্ধতি দেখানো হয়েছে। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় বা কোনো সরকারি প্রতিষ্ঠান/ব্যক্তির সাথে সম্পর্কিত নয়। যেকোনো তথ্য বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।